ওয়েব ডেস্ক:
ঘূর্ণিঝড় পেটাইয়ের জেরে অন্ধ্র প্রদেশ উপকুলে রবিবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ায় গুন্টুর ও কাকিনাড়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পড়ে গিয়েছে বিদ্যুতের পোল, ভেঙে গিয়েছে বাড়ি। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মছলিপট্টনম থেকে ১৬০ কিমি দূরে রয়েছে । আগামি কয়েক ঘন্টার মধ্যেই তটে আছড়ে পড়তে পারে সেটি।মৎস্যজীবীদের আগামি ২ দিন সমুদ্রে যেতে বারন করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় পেটাইয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় গতকাল রাত থেকেই হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপ কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news