ওয়েব ডেস্ক
১৯৮৪র শিখ দাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতা সজ্জন কুমারের আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। তার আর্জিতে সজ্জন কুমার আদালতকে জানান যে মামলার রায় এতটাই আকশ্মিক যে তিনি স্তম্ভিত হয়ে পড়েছেন। ফলে জেলে যাওয়ার আগে কিছু সময় চাই তাঁর। এছাড়াও জেলে যাওয়ার আগে পরিবার ও ৮ নাতি নাতনীর সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চান বলে আর্জি জানিয়েছিলেন ৭৩ বছর বয়সী সজ্জন কুমার । আদালতে পেশ করা তাঁর আর্জিতে পরিবার ও পারিবারিক ব্যাপারের জন্যই অতিরিক্ত সময় চেয়েছেন তিনি।উল্লেখ্য, ৩১ অক্টোবর ১৯৮৪ সালে নিজের শিখ দেহরক্ষীর হাতে খুন হন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। এরপরই দেশজুড়ে শিখদের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়। পঞ্জাব, দিল্লিতে নৃশংসভাবে খুন করা হয় বহু শিখকে। সেইসময় দিল্লি ক্যান্টনমেন্টে এক শিখ পরিবারের ৫ সদস্যকে খুনের অভিযোগ ওঠে সজ্জন কুমারের বিরুদ্ধে । সেই মামলায় নিম্ন আদালতে অব্যহতি পেলেও সিবিআই সেই মামলায় প্রশ্ন তুলে হাইকোর্টে আপিল করে। সোমবার দিল্লি হাইকোর্ট সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে সজ্জন কুমারকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news