নিজস্ব সংবাদদাতা
আজ থেকে শুরু টানা ৫ দিনের ব্যাঙ্ক ধর্মঘট। মোট ৬ দফা দাবিতে এআইবিওসি এই ধর্মঘটের ডাক দিয়েছে। বলাই বাহুল্য ছুটির মরসুমে এই ধর্মঘট সাধারন মানুষকে সমস্যায় ফেলবে। এই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। এরমধ্যে ২৬ তারিখও ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন। ফলে এরমধ্যে সোমবার ২৪ ডিসেম্বর একমাত্র ব্যাঙ্ক খোলা থাকবে। বছরশেষে এই ব্যাঙ্ক ধর্মঘট উৎসবে অনেকটাই ব্যাঘাত ঘটাবে বোঝাই যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news