নিজস্ব সংবাদদাতা
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই সত্রে সরকারকে গণপিটুনি, পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে ঘিরতে চলেছে বিরোধীরা। পাশাপাশি বুধবার বিজেপির বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে টিডিপি। তবে এই অনাস্থা প্রস্তাবে মোটেও চিন্তিত নয় বিজেপি । বাজেট অধিবেশনে বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে একদিনও সংসদ পুরো কাজ করতে পারেনি। মাত্র ২১% কাজ করা সমঅভব হয়েছিল বাজেট অধিবেশনে। তাই এবারের অধিবেশন শুরু হওয়ার আগেই বিরোধীদের সদনের অধিবেশন স্থগিত না করার আবেদন জানিয়েছেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। তবে তাঁর এই আবেদনকে অগ্রাহ্য করেই এবারও সংসদে বিরোধীদের হাঙ্গামা চলবে বলে আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অধিবেশন শুরুর আগে সব দলের থেকে সংসদের সময়ের পূর্ণ ব্যবহার করার আবেদন জানান । তিনি বলেন দেশের স্বার্থে কয়েকটি বিষয়ে এই অধিবেশনে আলোচনা জরুরি বলেও জানান প্রধানমন্ত্রী । সরকার সংসদে অতিবৃষ্টি সহ সব বিষয়ে আলোচনা করার জন্য তৈরি বলেও জানান মোদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news