নিজস্ব সংবাদদাতা:
পাকিস্তানের অ্যাবোটাবাদের সেই পাঁচিল ঘেরা সাদা বাড়িটা মনে আছে? যে বাড়ির দোতলার কামরায় লুকিয়ে থাকা ওসামা বিন লাদেনকে খতম করেছিল কম্যান্ডোরা? সেই অপারেশনে কম্যান্ডোদের সাহায্য করেছিল বেলজিয়ান মেলিওনোয়া প্রজাতির প্রশিক্ষিত কুকুর। গন্ধ শুঁকে তারাই কম্যান্ডোদের নিয়ে গিয়েছিল ওসামা বিন লাদেনের ঘরে। সেই প্রজাতির কুকুরই এবার আসছে সিআইএসএফের হাতে। দিল্লিতে মেট্রো ও বিমানবন্দরে নাশকতা রুখতে এই কুকুরদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। ল্যাব্রাডর, জের্মান শেপার্ড এবং ক্রকার স্প্যানিয়েল দিয়ে কাজ না হওয়ায় এবার এই প্রজাতির কুকুরদের কাজে লাগাবে সিআইএসএফ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news