Breaking News
Home / TRENDING / সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব কেন্দ্রের, বিশেষ মর্যাদা হারাতে চলেছে কাশ্মীর

সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব কেন্দ্রের, বিশেষ মর্যাদা হারাতে চলেছে কাশ্মীর

ওয়েব ডেস্কঃ

 

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব দিল কেন্দ্র। সোমবার রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের ৩৭০ ধারা তোলার দেওয়ার প্রস্তাব দেন। এর ফলে কাশ্মীর বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত হবে।

 

একইসঙ্গে জম্মু ও কাশ্মীর পূর্ণগঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। তিনি জানান, কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙা হবে। একটি লাদাক ও অন্যটি জম্মু-কাশ্মীর। এর ফলে রাজ্যের মর্যাদা হারাতে চলেছে জম্মু-কাশ্মীর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র বিরোধীতা করেন বিরোধীরা। বারবার হট্টগোল শুরু করে তাঁরা সংসদের কার্যক্রম বন্ধ করতে চায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *