নিজস্ব সংবাদদাতা:
ফেসবুকে পরিচয় তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক তৈরি ও ঘনিষ্ঠতা এবং প্রতারণার অভিযোগ উঠল রেলে কর্মরত এক যুবকের বিরুদ্ধে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ৷
নির্যাতিতা তরুণী গড়িয়া এলাকার বাসিন্দা৷ তার সাথে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে পরিচয় হয় পুর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রদীপ সিংহের৷ তারপর বন্ধুত্ব গাঢ় হলে একে অপরের ফোন নাম্বার দেওয়া নেওয়া করে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ তারপর থেকে একাধিকবার তারা বিভিন্ন জায়গায় মিলিত হয়৷ সেইসময় নির্যাতিতার ব্যাক্তিগত ও গোপন কিছু ছবি তুলে রাখে প্রদীপ৷
নির্যাতিতার অভিযোগ, এখন বিয়ের কথা বললে প্রদীপ বিয়ে করতে অস্বীকার করছে ও তাকে নানাভাবে হুমকি দিচ্ছে ৷ শুধু তাই নয়, আবারও বিয়ের কথা বললে নির্যাতিতার ব্যাক্তিগত ও গোপন ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ৷ শেষমেশ কোনো রাস্তা খুঁজে না পেয়ে ওই তরুণী রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news