ওয়েব ডেস্ক:
আরও একবার শ্লীলতাহানির অভিযোগে জড়াল পপ গায়ক মিকা সিংয়ের নাম। দুবাইয়ে এক ১৭ বছরের ব্রাজিলীয় তরুনীকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ উঠেছে মিকার বিরুদ্ধে। তাঁকে বুর দুবাই থেকে ভোর ৩টেয় আটক করে দুবাই পুলিশ। সংবাদ সংস্থা জানিয়েছে, মিকাকে আবু ধাবি জেলে রাখা হয়েছে। বলিউডের মাসালা অ্যাওয়ার্ডসে অংশ নিতে দুবাইয়ে গিয়েছিলেন পপ গায়ক মিকা সিং। দুদিন আগে দুবাই থেকে ইনস্টাগ্রামে ছবিও দেন মিকা।
উল্লেখ্য, ২০০৬ সালে রাখি সাওয়ান্তের জন্মদিনে তাঁকে মিকা জোর করে চুম্বন করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ২০১৫ সালে এক চিকিৎসককে চড় মারার অভিযোগ ওঠে মিকার বিরুদ্ধে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news