ওয়েব ডেস্ক:
কোচবিহারে বিজেপির রথযাত্রা বাতিল হয়ে যাওয়ার পরই অমিত শাহ শহরে আসবেন কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন অনিশ্চিত হয়ে পড়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির কোচবিহার সফর। আসলে পুরোটাই নির্ভর করছে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। গতকালের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। তবে প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত স্বাস্থ্যজনিত কারনে ছুটিতে থাকায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিচারপতি এই মামলাটি গ্রহণ করবেন কিনা তার ওপরই ঝুলে রয়েছে বিজেপির রথযাত্রার ভবিষ্যত। তবে কোচবিহারে আজ সভা হবেই বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news