Breaking News
Home / TRENDING / শ্রীনগরে এই প্রথমবার এলইডি স্ক্রিনে স্বাধীনতা দিবসের ভাষণ শোনা গেল কোনও প্রধানমন্ত্রীর

শ্রীনগরে এই প্রথমবার এলইডি স্ক্রিনে স্বাধীনতা দিবসের ভাষণ শোনা গেল কোনও প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণ শোনার জন্য, শ্রীনগরে একাধিক জায়গায় এলসিডি স্ক্রীন লাগানো হয়েছে। সম্ভবত এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ শোনার জন্য উপত্যকায় এলসিডি লাগানো হল। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর প্রশাসন বেশি মানুষের কাছে প্রধানমন্ত্রী বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে। 

তবে আজ এই দৃশ্য দেখে অনেকেই চমকে যান। কারণ এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রীর ভাষণ এভাবে শোনানো হচ্ছে। এদিন সকালে শ্রীনগর শহরের টিআরসি ক্রসিংয়ে রাস্তার মাঝখানে বড় এলইডি পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখানো হয়। এ প্রসঙ্গে প্রজেক্টর আব্দুল ভাট বলেন, “শ্রীনগর এলাকায় এই প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণ দেখানো হল। শ্রীনগরের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন বসানো হয়েছে, মানুষ নতুন এই ধারণাকে সমর্থন করেছেন। 

তবে এ বছর কোভিড-১৯ পরিস্থিতির জন্য উপত্যকায় স্বাধীনতা দিবস অন্য বছরের মতো সাড়ম্বরে পালিন হয়নি। অন্য বছর এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ হয়। বর্তমানে উপত্যকার সর্বত্র মোবাইল ইন্টারনেট চালু হলেও, আজকে কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। ২০০৫ সালে স্বাধীনতা দিবসের দিন বক্সী স্টেডিয়ামে জঙ্গি হামলার পর থেকে বিশেষ সতর্কতা নেওয়া হয়। সেইমতো এদিনও কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *