Breaking News
Home / TRENDING / ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়, সঙ্কট কাটেনি এখনও

ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়, সঙ্কট কাটেনি এখনও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা এখনও সংকটজনক। শনিবার সকালেও তাঁকে আর্মি হাসপাতালের চিকিৎসকরা দেখেছেন। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই খারাপ যে এখনো প্রণব মুখোপাধ্যায়কে থাকতে হবে ভেন্টিলেশনেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ওপর কড়া নজরদারি রয়েছে তাদের। পরিস্থিতির উন্নতির জন্য যা যা করণীয় তা চিকিৎসকরা করছেন।

স্বাধীনতা দিবসের দিন হাসপাতালে থাকায় এবার আর পতাকা উত্তোলন করা হয়নি প্রাক্তন রাষ্ট্রপতির। তাই তাঁর অফিসের পক্ষ থেকে উদ্যোগী হয়ে এদিন টুইটারে প্রণব মুখোপাধ্যায়ের গতবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করা হয়। মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, অসুস্থতার কারণে এ বছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির না থাকতে পারলেও। আগামী বছর প্রণব মুখোপাধ্যায় নিশ্চয়ই এই অনুষ্ঠানে যোগ দেবেন। গত রবিবার থেকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি তিনি। বাথরুমে পড়ে গিয়ে মাথায় রক্ত জমাট বেধে ছিল তার। ফলে সেখানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনা ভাইরাসের পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর রিপোর্ট পজেটিভ।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে কোনও ভয় নেই প্রণব মুখোপাধ্যায়। কিন্তু, মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছিল। প্রচার করে সেই জমে থাকা রক্ত বের করে দেওয়া হলেও শারীরিক অবস্থা স্বাভাবিক হয়নি। যা নিয়ে চিন্তিত দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *