নিজস্ব সংবাদদাতা
উল্টোডাঙার ম্যানহোল থেকে উদ্ধার ৪ বছরের জবা দাসকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে উঠে এল এমনই তথ্য । এই রিপোর্টের ভিত্তিতেই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও শিশুটির মায়ের সঙ্গে শত্রুতা করেই এই খুন করা হয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে উধাও হয়ে যায় জবা। শুক্রবার উল্টোডাঙা থানায় ডায়েরি করলেও খুঁজে পাওয়া যায়নি জবাকে। তার ঝুপড়ির ৫০ মিটার দূরে একটি বাড়ির ম্যানহোল থেকে শনিবার জবার পচাগলা দেহ উদ্ধার হয়। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news