নিজস্ব সংবাদদাতা
আজ মরশুমের প্রথম ডার্বি। একদিনে লাল-হলুদ ও সবুজ-মেরুনের লড়াই উত্তেজনার পারদ চড়াচ্ছে। অন্যদিকে আকাশে মেঘের গুড়গুড় বিপি বাড়িয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা, উঃ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বাজ পড়তে পারে জানিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে ছুটির দুপুরটা যারা ফুটবল দেখে কাটাবেন ভাবছিলেন, তাদের হতাশ হওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে । তবে ইস্টবেঙ্গল- মোহনবাগান দু দলের প্রস্তুতি তুঙ্গে। এবছর খেলার টিকিটের চাহিদা সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এর মাঝে বৃষ্টির ভ্রুকুটি এই খেলায় অনেক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news