ওয়েব ডেস্ক:
জম্মু কাশ্মীরের শোপিয়ানের সংগ্রাম গ্রামে সেনা ও জঙ্গিদের মধ্যে গত ৮ ঘন্টা ধরে গুলির লড়াই চলছে। ওই এলাকার একটি বাড়িতে ২-৩ জন জঙ্গি লুকিয়ে আছে বলে জানতে পারে সেনা জওয়ানরা। গভীর রাতে তল্লাশি চালানোর সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। তবে গত আধঘন্টা ধরে বন্ধ রয়েছে গুলির লড়াই। সেনার সন্দেহ স্থানীয় দুষ্কৃতীদের মদতে চম্পট দিয়েছে জঙ্গিরা। এলাকার চিরুনী তল্লাশি শুরু করেছে সেনা। গত দুদিন ধরে জঙ্গিদের এনকাউন্টার করতে গিয়ে পাথর বাহিনীর নিশানায় পড়েছে সেনা। আর সেই সুযোগে পালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news