ওয়েব ডেস্ক:
টানা দু মাস বেতন না পাওয়ায় একইদিনে ‘অসুস্থতার’ কারনে ছুটি নিলেন জেট এয়ারওয়েজের বেশ কয়েকজন পাইলট। আর এর জেরেই রবিবার জেট এয়ারওয়েজের ১৪টি বিমান বাতিল করতে বাধ্য হয় সংস্থা। রবিবার সকালেই যাত্রীদের এসএমএস করে অসুবিধার কথা জানিয়ে দেওয়া হয়। বেশীরভাগ যাত্রীদেরই অন্য বিমানে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে জেট এয়ারওয়েজ। ক্ষতির পরিমান এতটআই যে অগস্ট মাস থেকে বেতন পাননি জেটের পাইলট, ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ম্যানেজমেন্টের কর্মীরা। যদিও বেতন না পাওয়ায় পাইলটদের ছুটির কথা অস্বীকার করেছে জেট এয়ারওয়েজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news