ওয়েব ডেস্ক
জম্মু কাশ্মীরের শোপিয়ানে সেনার গুলিতে খতম আরও ৩ জঙ্গি। বৃহস্পতিবার এলাকার ইয়ারওয়া জঙ্গলে কয়েকজন জঙ্গির লুকিয়ে রয়েছে বলে জানায় গ্রামবাসীরা। এরপর এলাকা ঘিরে তল্লাশি শুরু করে সেনা।
সেনাদের এগোতে দেখেই গুলি চালায় জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে ৩ জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, জঙ্গলজুড়ে এখনও তল্লাশি চালাচ্ছে সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news