মীরা সাহা
নিজের অবস্থানে অনড় রইল কোয়েস। বেঙ্গালুরু উড়ে গিয়ে কোয়েসের সঙ্গে বোর্ড মিটিং করেও কোনো লাভ হল না ইস্টবেঙ্গল কর্তাদের। তঁারা রাজি করাতে পারল না। নিটফল—ইস্টবেঙ্গলের সুপার কাপে খেলা হল না। ইস্টবেঙ্গল কর্তারা প্রাক্তন ফুটবলারদের কোয়েসের বিরুদ্ধে গর্জন তুলেও লাভ হল না। সুপার কাপ খেলা নিয়ে জিত হল কোয়েসের। তবে, নিজেদের হার মানতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। সুপার কাপ না খেলার সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তারা কার্যকরী কমিটির কাছে জানাবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কর্তারা। সুপার কাপ না খেলা নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তারা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সভাতে বসেছিল কোয়েস ইস্টবেঙ্গল বোর্ড। গেছিলেন দেবব্রত সরকার। এই মিটিংয়ে নিজেদের সমস্যার কথা জানান ইস্টবেঙ্গল কর্তারা। এবার থেকে কোয়েস একটু নরম মনোভাব দেখাবে, আশ্বাস দিয়েছে কোয়েস। ইস্টবেঙ্গল কর্তারা ইস্টবেঙ্গল প্রসিডেন্ট একাদশ নামে দল গড়েও কোনও কাজের কাজ হল না। কোয়েস বলেছে, তারা আইএসএলে বিড করবে। কিন্তু, আর্থিক দিকে সঙ্গতি রাখতে হবে। অর্থাৎ ১৫ কোটি এন্ট্রি ফি দিয়ে আইএসএল খেলতে নারাজ কোয়েস। অজিত আইজ্যাক বলেছেন, জোটের সঙ্গে বেইমানি করতে তিনি নারাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news