Breaking News
Home / TRENDING / ব্লগে কাশ্মীরকে আলাদা দেশ বলে উল্লেখ, ক্ষমা চাইল ফেসবুক

ব্লগে কাশ্মীরকে আলাদা দেশ বলে উল্লেখ, ক্ষমা চাইল ফেসবুক

ওয়েব ডেস্ক

কাশ্মীরকে আলাদা দেশ বলায় বিপাকে ফেসবুক। বুধবার ফেসবুকের ইরান সংক্রান্ত একটি ব্লগে কাশ্মীরকে দেশ হিসেবে উল্লেখ করা হয়। পরে অবশ্য ভুল সংশোধন করে পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নেয় ফেসবুক।

ফেসবুকের ব্লগ সেকশনে প্রকাশিত একটি ইরানীয় সংস্থার লেখায় কাশ্মীরকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নজরে আসার পরই ব্লগটি এবং সেই সংক্রান্ত ৫১৩টি পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট ডিলিট করে ফেসবুক। বিশ্বের অন্যতম বৃহত্তম সোশাল নেটওয়ার্কিং সাইটের তরফে এই অবাঞ্ছিত ভুলের জন্য ক্ষমাও চাওয়া হয়। ওই ব্লগ পোস্টে মিশর, ভারত ও ইন্দোনেশিয়ার পাশাপাশি কাশ্মীরকেও পৃথক দেশ হিসেবে উল্লেখ করা হয়। ফেসবুক জানিয়েছে যে পেজ থেক্ ব্লগটি প্রকাশিত হয়েছে সেই পেজটির অ্যাডমিনরা নিজেদের ভুয়ো পরিচয় দিয়েছে। তারা নিজেদের সংবাদ সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে গ্রুপ তৈরি করেছিল। গ্রুপে যে রাজনৈতিক দল ও মিডিয়া হাউজগুলিকে ফলো করা হয়েছিল, সেগুলিও ভুয়ো বলে জানা গিয়েছে। ব্লগটি ডিলিট করলেও এই কুকির্তীর পিছনে কার হাত রয়েছে তা খুঁজতে একটি টিম গঠন করেছে ফেসবুক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *