নিজস্ব সংবাদদাতা
অমরনাথ যাত্রা উপলক্ষে জম্মু কাশ্মীরের উধমপুর রেল স্টশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে । বহু যাত্রী ই ট্রেনে করে উধমপুর পর্যন্ত এসে তারপর বাস ধরেন। সেজন্য স্টেশনেই ২৪ ঘন্টার হেল্প লাইন খোলা হয়েছে । কোনও রকম অপ্রীতীকর ঘটনা এড়াতে স্টেশনে প্রচুর পুলিশ ছাড়াও ডগ স্কোয়াড, এক্স রে মেশিন, ব্যাগ স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে । পুরো চত্ত্বরের রেলওয়ে ট্র্যাক, টানেল ও জঙ্গলে আরপিএফ টহল দিচ্ছে । এবারের অমরনাথ যাত্রায় জঙ্গী হামলার আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ ও সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news