Breaking News
Home / TRENDING / কড়া নিরাপত্তা, সন্ত্রাসের হুমকির মধ্যেই শুরু অমরনাথ যাত্রা

কড়া নিরাপত্তা, সন্ত্রাসের হুমকির মধ্যেই শুরু অমরনাথ যাত্রা

নিজস্ব সংবাদদাতা
কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হল এবছরের অমরনাথ যাত্রা। রাস্তার ধারে সিআরপিএফ জওয়ান মোতায়েন করা ছাড়াও এবছরই প্রথম যাত্রীদের বাইকে এসকর্ট করবে সিআরপিএফ জওয়ানরা। এবারের অমরনাথ যাত্রায় জঙ্গী হামলার আশঙ্কা থাকায় পুরো রুট জুড়ে সিসিটিভি, ইউএভি, মনিটরিং করা হচ্ছে। অমরনাথ যাত্রীদের জন্য জম্মু কাশ্মীর পুলিশের ১৫ হাজার কর্মী এবং ২৫ হাজার সিআরপিএফ জওয়ান। এছাড়াও বালটাল এবং পহলগাঁও থেকে যাত্রীদের কনভয় ট্র্যাক করার ব্যবস্থা থাকছে। যারা শ্রীনগর বিমানবন্দর থেকে প্রাইভেট গাড়িতে যাবেন, তাদের জন্য বিমানবন্দরেই হেল্প ডেস্ক খোলা হয়েছে । প্রথম ব্যাচে ১৯০৪জন যাত্রী অমরনাথ মন্দিরের পথে রওনা হয়েছেন। এদের মধ্যে ৩০টি শিশুও রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *