Breaking News
Home / TRENDING / কালীঘাট ব্রিজ পরিদর্শনে নগরোন্নয়ন মন্ত্রী

কালীঘাট ব্রিজ পরিদর্শনে নগরোন্নয়ন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা
মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কেএমডিএর আওতায় থাকা সবকটি ব্রিজ পরিদর্শন করছে পুর ও নগরোন্নয়ন দফতর। আজ সেই প্রকল্প অনুযায়ী
কালীঘাট ব্রিজ পরিদর্শন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন সচিব সুব্রত গুপ্ত এবং কেএমডিএর সিইও সঞ্জয় বনসল। গঙ্গায় বোটে করে ব্রিজের নীচে পরিদর্শন করেন তাঁরা। ব্রিজের তলার দিকের সিমেন্টে ড্যাম্প পড়েছে কিনা, ফাটল বা চাঙর ভেঙে পড়ছে কিনা ক্ষতিয়ে দেখেন তাঁরা। এক এক করে কেএমডিএর আওতাধীন সবকটি ব্রিজ পরিদর্শন করবেন ফিরহাদ হাকিম। ব্রিজ পরিদর্শনের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামি ৩ দিনের মধ্যেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। আগামি ১৫ দিনের মধ্যে তা শেষও হয়ে যাবে। মানে পুজোর আগেই রক্ষণাবেক্ষনের কাজ শেষ করবে পুর ও নগরোন্নয়ন দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *