Breaking News
Home / TRENDING / চাল দিলাম গম দিলাম বলে মানুষের কান ঝালাপালা করবেন না, মমতাকে কড়া বার্তা দিলেন অধীর

চাল দিলাম গম দিলাম বলে মানুষের কান ঝালাপালা করবেন না, মমতাকে কড়া বার্তা দিলেন অধীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইদানিং প্রায় প্রত্যেক সাংবাদিক সম্মেলনে দাবি করছেন, তিনি রাজ্যের সাড়ে আট কোটি মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করছেন। লকডাউন থেকে প্রাকৃতিক দুর্যোগ, সবেতেই পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষুধা নিবারণ করছে গরিব-দুঃখীদের। এবার সেই বক্তব্যের সারবত্তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

বুধবার সকালে নিজের একটি বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘দিদি দিনরাত আমি চাল দিলাম, গম দিলাম বলে মানুষের কান ঝালাপালা করছেন। আপনি কোথা থেকে কি পেলেন তা জানালাম। দয়া করে আর মানুষের মাথা খাবেন না।” এরপরেই রসিকতার সুরে তিনি লিখেছেন, ‘”দিলাম’ ‘দিলাম’ বন্ধ করুন। ‘মাল দেতে হ্যায় মালাকার আর মির্জা খেলে হোলি’।”

সোশ্যাল মিডিয়ায় একটি নথি পোস্ট করে বহরমপুরের পাঁচ বারের সংসাদ বলেছেন, “২০১৩ সালে কংগ্রেস এনেছিল ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, মানুষের জন্য সস্তা খাবার দেওয়ার আইন।” প্রসঙ্গত, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে ‘ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩’ (National Food Security Act. 2013) সংসদে পাস হয়। সেই আইনের বলে কেন্দ্র তথা রাজ্য সরকার আমজনতাকে খাদ্য দিতে অঙ্গীকারবদ্ধ। এদিন সেই কথাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *