ওয়েব ডেস্ক
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপির রথযাত্রা। পশ্চিমবঙ্গে রথযাত্রা বাতিল করল শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের বিচারপতিরা তাঁদের রায়ে জানান রাজ্যে রথযাত্রা হলে অশান্তির আশঙ্কা অমূলক নয়। পাশাপাশি আদালত বিজেপিকে প্রশাসনের কাছ থেকে নতুন করে অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে। তৃণমূল সরকারকেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির সভা সমিতি করআর অধিকার মাথায় রেখে এই অনুরোধ খতিয়ে দেখার।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে বিজেপির রথযাত্রা নিয়ে টালবাহানা চলছেই। রাজ্য সরকার রথযাত্রায় অনুমতি দিতে রাজি না হওয়ায় বিজেপির তরফে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চ রাজ্যের পক্ষে রায় দেয়। বিজেপি ডিভিশন বেঞ্চে যায়। সেই রায় আবার বিজেপির পক্ষে যায়। এর পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শুনানি ছিল ওই মামলার। সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বাংলায় রথযাত্রা করতে পারবে না বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news