নীল রায়
প্রথম বর্ষের প্যারা-মেডিকেলের এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধেই। অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রৌনক হাজারি হাসপাতাল চত্বরেই ওই ছাত্রকে যৌন হেনস্থা করে। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় চিকিৎসক রৌনক হাজারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। প্রথম বর্ষের প্যারা-মেডিকেলের ১৯ বছর বয়সী ওই ছাত্রটি আগরপাড়ার একটি মেসবাড়িতে থেকে পড়াশোনা করছিল। প্রথম বর্ষের ওই ছাত্রের অভিযোগ, গত ১০ জানুয়ারি সন্ধে নাগাদ, অভিযুক্ত রৌনক হাজারি তাঁর ডক্টর’স কোয়ার্টারে ছাত্রটিকে ডেকে পাঠায়। এরপর তাঁর জামাকাপড় খুলে রৌনক তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ওই ছাত্র আরও জানান যে, হেনস্থার পর রৌনক হাজারি তাঁকে ভয়ও দেখায়। এরপর কোনও রকমে সেখান থেকে বেড়িয়ে আসে ছাত্রটি। প্রথমে চক্ষু-লজ্জার ভয়ে বিষয়টি কাউকেই জানাতে পারেনি নির্যাতিত ছাত্র। পরে অবশ্য বিষয়টি সিনিয়রদের জানায় সে।এরপরই সোমবার রাতে চিকিৎসক রৌনক হাজারির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রটি।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করা হয়। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, মঙ্গলবার মেডিকেল টেস্ট করা হবে ছাত্রটির।একই সঙ্গে ঘটনার তদন্ত করে দেখা হবে। অপরদিকে, অভিযোগের ভিত্তিতে তরফে চিকিৎসক রৌনক হাজারিকে ফোন করা হলে, কোনও উত্তর মেলেনি। গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন ওই ছাত্রটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news