নীল বণিক
সামনের সপ্তাহেই রাজ্যে আসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দিল্লি সূত্রের খবর লোকসভা নির্বাচনের প্রস্তুুতি দেখতেই তারা এরাজ্যে আসছেন। চলতি মাসেই ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হবে। প্রকাশ হবে নতুন ভোটার তালিকা। ইতিমধ্যেই ভোটার তালিকা নিয়ে কমিশনের দফতরে নালিশ জানিয়েছে বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বাম, কংগ্রেস সহ বিরোধীরা অভিযোগ জানিয়েছে বহু ভোটারদের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসে তা যাচাই করবে। বিরোধীদের অভিযোগ প্রমাণিত হলে, নতুন করে ফের নাম তোলার সুযোগ দেবে কমিশন। তাছাড়া নির্বাচনী অাচরনবিধি জানা আছে এমন প্রশাসনিক কর্তাদের নামের তালিকা কমিশনের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের কাছে চাইবে বলে সূত্রের খবর। তিনবছরের বেশী এক জায়গায় কাজ করা প্রশাসনিক কর্তাদের নামের তালিকাও নেবে দিল্লি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news