ওয়েব ডেস্ক
শীত প্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। গত ১০ দিন ধরে রাজধানী দিল্লিতে ২ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। মৌসম ভবন জানাচ্ছে বছরের শেষ কয়েকটা দিনও কনকনে ঠান্ডায় কাঁপবে দিল্লি। গত ১৪ বছরে এই প্রথম এত দীর্ঘ শীত প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে দিল্লি। এরসঙ্গে রয়েছে ঘন ধোঁয়াশা। ফলে ঠান্ডায় কাবু উত্তর ভারত। কাশ্মীরেও তাপমাত্রা গত ৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আজ ভূস্বর্গের তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী নতুন বছরেও ৪-৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news