Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি শুরু বিজেপির
Bhopal: Prime Minister Narendra Modi addresses during BJP 'Karyakarta Mahakumbh', in Bhopal, Tuesday, Sept 25, 2018. (PTI Photo) (PTI9_25_2018_000105A)

প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি শুরু বিজেপির

নীল বণিক

প্রধানমন্ত্রীর সভার সুরক্ষার জন্য ভারতীয় সেনাকে চিঠি দিল রাজ্য বিজেপি। আগামি ২৯শে জানুয়ারি ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা। তবে কোনও কারনে প্রধানমন্ত্রীর সেই সভা বাতিল হলে তারজন্য বিকল্প দিনও ভেবে রেখেছে রাজ্য বিজেপি। ২৯শে জানুয়ারি সভা না হলে ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রীর সভা হবে। ৬ই ফেব্রুয়ারী তারিখও প্রধানমন্ত্রীর সভার জন্যও ব্রিগেড চেয়ে সেনার কাছে আবেদন করা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রীর সভার জন্য সেনা রাজ্য বিজেপিকে অনুমতি দিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রীর সভার স্টেজ করা নিয়েও রাজ্য বিজেপি দুটি ডেকরের্টার সংস্থার সঙ্গে কথা বলেছে। এমনকি সভার নিরাপত্তা নিয়ে বেসরকারি একটি নিরাপত্তারক্ষী সংস্থার সঙ্গেও রাজ্য বিজেপি আলোচনা শুরু করেছে বলে খবর। পুরো ব্রিগেড চত্বর সিসিটিভি দিয়ে মুড়ে ফেলতে চায় দল। সেই কাজের তদারকিও শুরু করছে মুরলীধর সেন লেনের কর্তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *