Breaking News
Home / TRENDING / শিশুদের হোমওয়ার্কে পাকিস্তানের জাতীয় সংগীত, দেশবিরোধী তকমা জুটল শিক্ষিকার

শিশুদের হোমওয়ার্কে পাকিস্তানের জাতীয় সংগীত, দেশবিরোধী তকমা জুটল শিক্ষিকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কেজি (কিন্ডারগার্টেন) স্কুলের পড়ুয়াদের পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় সংগীত মুখস্থ করতে বলায় বিতর্ক তৈরি হল ঝাড়খণ্ডের একটি বেসরকারি স্কুলকে কেন্দ্র করে। খবর অনুযায়ী, কেজি স্তরের পড়ুয়াদের পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় সংগীত মুখস্থ করতে বলেন ঘাটশিলার বেসরকারি স্কুলের এক শিক্ষিকা। যা নিয়ে আপত্তি জানান অভিভাবকদের একাংশ। অনেকে আবার ওই শিক্ষিকাকে দেশবিরোধী বলে তকমা দেন।

অভিভাবকদের মারফত জানা গিয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির জন্য স্কুলের তরফে হোয়াটসঅ্যাপে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো কয়েকদিন ধরে ক্লাসও নেওয়া হচ্ছিল। কিন্তু গত সপ্তাহে এক শিক্ষিকা পড়ুয়াদের হোমওয়ার্ক হিসেবে হোয়াটসঅ্যাপে পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় সংগীতের দুটি ইউটিউব লিঙ্ক শেয়ার করেন। এবং পড়ুয়াদের বলেন এটি শুনে মুখস্থ করতে। পরবর্তী ক্লাসে ধরা হবে। শিক্ষিকার এই হোমওয়ার্ক নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনায় রাজনৈতিক রঙও লাগে। এই ঘটনা টুইট করেন বিজেপির মুখপাত্র কুনাল সারাঙ্গি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শিক্ষিকার কাণ্ডজ্ঞানহীন হোমওয়ার্ক। 

এই ঘটনার সত্যতা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। পূর্ব সিংভূম জেলার শিক্ষা বিভাগের অফিসার শিবেন্দ্র কুমার পুরো ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের একটি দল তৈরি করেছেন এবং ২৪ ঘন্টার মধ্যে পুরো ঘটনার রিপোর্ট জমা দিতে বলেছেন।

এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আদিত্য সাহু প্রেস বিবৃতি দিয়ে জানান, বেসরকারি স্কুলে পড়ুয়াদের ভবিষ্যত অন্ধকার ও অনিরাপদ। হোমওয়ার্ক হিসেবে পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় সংগীত শেখানো হচ্ছে, যা কল্পনাতীত। এই বয়সে শিশুদের মন খুব সরল হয়। এই ধরণের হোমওয়ার্ক দেশবিরোধী মানসিকতার পরিচয়। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *