চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কেরলের তিরুঅনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দির পরিচালনা ও সম্পত্তির দায়িত্বে থাকবে ত্রিবাভাঙ্কুরের রাজ পরিবারই। সোমবার এ কথা জানিয়ে সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি ইউ ইউ ললিত ও ইন্দু মলহোত্রের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, কেরল সরকারকে এই মন্দির পরিচালনা ও সম্পত্তির ওপর অধিকার দেওয়া হবে না। পূর্ববর্তী মৃত রাজার ভাই মার্তন্ড বর্মার পরিবারকেই এই মন্দিরের দায়িত্বভার দেওয়া হল। রাজপরিবারই মন্দির পরিচালনার জন্য চূড়ান্ত কমিটি তৈরি করবে। সেই কমিটি তৈরি না হওয়া পর্যন্ত মন্দির পরিচালনার দায়িত্বে থাকবেন তিরুঅনন্তপুরমের জেলা জজ।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে দেশের সবচেয়ে ধনী মন্দির পরিচালনা ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারাল কেরল সরকার। ২০১১ সালে এই মন্দির পরিচালনার জন্য রাজ্য সরকারের তৈরি ট্রাস্টকে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। এদিন হাইকোর্টের সেই রায়কেও খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news