Breaking News
Home / TRENDING / ধর্ষণ করে খুনের অভিযোগ,ঝাড়গ্রামে চাঞ্চল্য

ধর্ষণ করে খুনের অভিযোগ,ঝাড়গ্রামে চাঞ্চল্য

ঝাড়গ্রাম:- এক অজ্ঞাতপরিচয় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের সাঁকরাইল থানা এলাকায় । দেহটি গাছের সঙ্গে বাঁধা ছিল। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।বুধবার সকালে সাঁকরাইল থানার বাসিন্দারা মাঠে যাচ্ছিলেন। সেসময় তাঁরা দেখেন, জমির মাঝে একটি গাছে ঝুলছে ওই যুবতীর দেহ। কাপড় ছিল না গায়ে। গাছের সঙ্গে বাঁধা ছিল দেহটি। যুবতীর পা মাটির সঙ্গে ঠেকে ছিল। এরপরই গ্রামবাসীরা স্থানীয় সাঁকরাইল থানায় খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকাবাসীর ধারণা, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *