Breaking News
Home / TRENDING / শিলিগুড়ি বিমানবন্দর থেকে উদ্ধার সোনার বিস্কুট

শিলিগুড়ি বিমানবন্দর থেকে উদ্ধার সোনার বিস্কুট

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:

মঙ্গলবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করল বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযুক্তকে এদিনই শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্ত যুবকের নাম গৌরব সিংহ।

বাগডোগরা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তার নিতম্বের মধ্যে গোপন জায়গায় সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিল। যুবক দিল্লি যাচ্ছিল বলে জানতে পেরেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোনার বিস্কুটগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময়ে অভিযুক্ত যুবকের শরীরে সন্দেহজনক কিছু থাকার বিষয়ে সিআইএসএফ নিশ্চিত হয়। এর পরেই তাকে শৌচাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। তখনই একে একে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *