ভাস্কর মান্না
যাত্রী সংখ্যা বৃদ্ধির নিরিখে কলকাতাকে পিছনে ফেলে দিল বাগডোগরা। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বাগডোগরা বিমানবন্দর।
সম্প্রতি ‘এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়া’ একটি সর্বভারতীয় রিপোর্ট পেশ করেছে। তাতে দেখা যাচ্ছে যাত্রীসংখ্যা বৃদ্ধির নিরিখে গোটা দেশের মধ্যে বাগডোগরা বিমানবন্দর দু নম্বর স্থানে রয়েছে। প্রথম স্থান পেয়েছে পঞ্জাবের অমৃতসর। যে সব বিমানবন্দরে বছরে কুড়ি লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে, সেই সব বিমানবন্দরেই এই সমীক্ষা চালানো হয়েছিল। তার ভিত্তিতেই এই ফলাফল ঘোষণা।
এদিন বাগডোগরা বিমানবন্দর অধিকর্তা পি সুব্রমণ্যম জানান, এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। যেমন- যাত্রীদের স্মারক উপহার, বিমানবন্দরে স্মারক হিসেবে হোর্ডিং, বিমানবন্দরকে বিশেষ করে সাজিয়ে তোলা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news