Breaking News
Home / TRENDING / পুরুষ সেজে শবরীমালায় ঢোকার চেষ্টা ২ মহিলার, উত্তপ্ত এলাকা

পুরুষ সেজে শবরীমালায় ঢোকার চেষ্টা ২ মহিলার, উত্তপ্ত এলাকা

ওয়েব ডেস্ক

বুধবার সকালেও শবরীমালায় দুই মহিলার প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আজ সকালে ৯জন মহিলা একসঙ্গে শবরীমালায় প্রবেশ করতে যায়। কিন্তু বেস ক্যাম্পের আগে থেকেই তাদের ঘিরে হুমকি এ বিক্ষোভ শুরু হয়। ভয়ে ৭ মহিলা পিছিয়ে গেলেও দুজন মহিলা মন্দির পর্যন্ত যেতে চান। সানিলা ও রেশমা নামের ওই দুই মহিলা আজ ভোর ৫টা নাগাদ পুরুষদের পোশাক পড়ে মন্দিরের উদ্দেশে রওনা হন। প্রায় ৫.৫ কিমি পথ যাওয়ার পর নীলিমালাহ কাছে বিক্ষোভকারিরা ওই দুই মহিলাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই মহিলাকে বেস ক্যাম্পে ফেরত নিয়ে আসে। এদিকে, সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শবরীমালা ইস্যুতে কেরলের বামপন্থী সরকারের সমালোচনা করেছিলেন। মোদি বলেছিলেন, বামপন্থীরা ভারতীয়, আচার, রীতি, সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করে না।
উল্লেখ্য, ২৯শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শবরীমালায় সব বয়সী মহিলাদের প্রবেশ অবাধ করার নির্দেশের পর থেকেই উত্তপ্ত এলাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *