নীল বণিক
বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আসানসোলে প্রার্থী হতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। হিন্দি ছবির প্রাক্তন নায়কের সঙ্গে এবিষয়ে তৃণমূলের আলোচনা চুড়ান্ত। ব্রিগেড সমাবেশের দিন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা দল ছাড়ার কথা ঘোষণা করবেন বলে তৃণমূল সূত্রের খবর। তারপরেই তাঁর নাম ঘোষণা করবেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একসময়ের সাংসদ শত্রুঘ্ন সিনহা বর্তমানে মোদি, অমিত শাহের ঘোর বিরোধী। জনসমক্ষেই দলের দুই কান্ডারির সমালোচনা করেছেন একাধিকবার। বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন শত্রুঘ্নর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সূত্রের খবর শত্রুঘ্ন সিনহাও এবার ভোটের ময়দানে মোদি বিরোধীতায় তৃণমূলের হাত ধরতে রাজি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news