নিজস্ব সংবাদদাতা
অরাজনৈতিক বিক্ষোভ মিছিলেও এবার বিশাল পুলিশবাহিনী দিয়ে আটকে দেওয়ার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার বিধাননগরে এস এস কে এবং এম এস কে শিক্ষকদের পঞ্চমদিনের বিক্ষোভে ময়ূখ ভবনের সামনে মিছিল ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় ময়ূখ ভবনের সামনে চারটি রাস্তা। বিধাননগর পুলিশের ৬জন এসিপি, ১২ জন ইন্সপেক্টর সহ ৭০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে আধাসামরিক বাহিনীও।
বিক্ষোভকারীদের দাবি সোমবার বি জে পি সভাপতি দিলীপ ঘোষ এবং তার আগে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী তাদের বিক্ষোভে আসায় ভয়ে এই পদক্ষেপ শাসক দলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news