ওয়েব ডেক্স :
পুলওয়ামা জঙ্গি হামলার কিছুদিন আগে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজাহার দাবি করেছিলেন, “কাশ্মীর ছাড়া পাকিস্তান সম্পূর্ন নয়।” তদন্তকারীদের মতে, জইশ প্রধানের এই বার্তার পরেই পুলওমায় সিআরপিএফের কনভয়ে বোমা বিস্ফোরণ করে ৪০ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেন জঙ্গিরা।
সূত্রের খবর, মাসুদের একটি অডিও টেপ তদন্তকারীদের হতে এসেছে। এই টেপের মধ্যে পাকিস্তানের ভিতরে আজহার কিভাবে জঙ্গি কার্যক্রম করত, তার হদিস মিলেছে। কাশ্মীরের হামলা নিয়ে এটিকেই এখন প্রমাণ হিসেবে পাকিস্তানের কাছে পেশ করবে ভারত।
এই অডিও টি জইশের একটি ঠিকানা থেকে মিলেছ। এই অডিওটিতে আফগানিস্তান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং কাশ্মীর উপত্যকায় ভারতের অবস্থান নিয়ে একটি ধারনার কথা শোনা যায়। ওই অডিওটিতে তিনি বলেছেন, কাশ্মীর সংহতি দিবসে ভারত আলোচনায় অংশ নিতে পারে। তার আগে যদি কাশ্মীরের সকল মুসলমানদের ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যায়। তাহলে এক মাসের মধ্যে, কাশ্মীর তারা দখল করতে পারবে।
ভারত প্রমাণ হিসেবে এটাকে এমন এক সময় জমা দিচ্ছে, যখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল জইশ প্রধানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি, আজাহার যে পাকিস্তানে অসুস্থ অবস্থায় রয়েছেন সে কথা নিজের মুখে স্বীকার করেছেন। নর্থ ব্লকের একজন কর্মকর্তা বলেন, অডিওটি স্পষ্টভাবে বোঝা যায় যে, ভারতের বিরুদ্ধে পাঠানকোট, উরি, সাম্প্রতিক পুলওয়ামা হামলার পিছনে জইশ প্রধানের হাত রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news