ওয়েব ডেক্স :
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধবংস করার জন্য সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন এয়ার চিফ মার্শাল। যদিও ভারত পাকিস্তান অঞ্চলে একে অপরের বিমান হামলার পর এখন সীমান্তের উত্তেজনা কিছুটা হ্রাস পেয়েছে। সোমবার এয়ার চিফ মার্শাল বিএস ধানওয়া বলেন, “এটা অনগোয়িং অপারেশন। এটা নিয়ে আমি কিছু মন্তব্য করব না।”
তাঁর এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা বাহিনীর অভিযান চলছে। এবং পাকিস্তানের ভিতরে জঙ্গি ঘাঁটি ধবংস করার পরিকল্পনা করছে। এর আগেও সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, সন্ত্রাস দমনের বিরুদ্ধে সেনাবাহিনী লাগাতার কাজ করবে।
৪০ জন ভারতীয় জওয়ানকে হত্যা করার পর, সেই ঘটনার বদলা নিতে, গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী সীমানা পেরিয়ে পাক অধিকৃত বালাকোটে জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। তার ২৪ ঘণ্টার মধ্যে জম্মুতে সেনা বাহিনীর উপর হামলা চালাতে আসে পাকিস্তান বায়ুসেনার বিমান। কিন্তু ভারতীয় বিমান বাহিনী সক্রীয় থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
২৫০ জন জঙ্গি মারা গিয়েছে বলে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি যে দাবি করেছিলেন, সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আমদের লক্ষ্যে আঘাত করেছি। বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সংখ্যা গণনা করেনা। সরকার তা করে।” তাছাড়া আমরা লক্ষ্যবস্তুতে হানা করেছি বলেই, পাকিস্তান দাবি করে ভারতীয় বিমানবাহিনী জঙ্গলে বোমা ফেলেছে।
ভারতীয় বিমান মিগ-২১ এর সঙ্গে পাকিস্তানের এফ-১৬ বিমানের তুলনা করা নিয়ে তিনি বলেন, মিগ-২১ দিয়েই অভিনন্দন পাকিস্তানের বিমানের লড়ই চালিয়ে গিয়েছে। তাছাড়া এই বিমান এখনও অনেক শক্তিশালী। এবং এর অনেক আধুনিকীকরণ করা হয়েছে। তিনি আরও বলেন, যখন জরুরি অবস্থা আসে, তখন স্ট্রাইক করার সময় সমস্ত বিমান কাজে লাগানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news