ওয়েব ডেস্ক
চৈত্রের কাঠফাটা রোদে বারান্দায় দাঁড়ালেও যেখানে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগার, সেখানে ক্লাস টু-এর দুই ছাত্রীকে ঠা-ঠা রোদে দাঁড় করিয়ে রাখল স্কুল কর্তৃপক্ষ। অপরাধ, তাদের বাবারা নির্ধারিত সময়ে স্কুলের মাইনে দিতে পারেনি। নির্মম এই ঘটনা তিরুবন্তপুরমের। সর্বশিক্ষা অভিযান ছড়িয়ে দিতে যেখানে নতুন নতুন প্রকল্পের কথা ভাবছে সরকআর, সেখানে কেরলের এই স্কুলের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
জানা গিয়েছে, তিরুবন্তপুরমের একটি অনামী বেসরকারি ক্লাস টু-এর ওই দুই ছাত্রী স্কুলের জানুয়ারি থেকে মাইনে জমা দিতে পারেনি। ফলে তাদের ফাইনাল পরীক্ষায় বসার অনুমতিও দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এরপর শনিবার ছোট্ট দুই ছাত্রীকে ‘শাস্তি’ দিতে কড়া রোদে দাঁড় করিয়ে রাখা হয়। এই দুই ছাত্রীর মধ্যে একজন প্রতিবন্ধী। টানা রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে দুজনেই। তীপ সহ্য না করতে পেরে একটি শিশু অজ্ঞান হয়ে যায় বলেও জানা গিয়েছে।
বাড়ি ফিরে দুই ছাত্রী
বিষয়টি মা বাবাদের জানালে হৈহৈ পড়ে যায়। এরপরই রাজ্যের শিশু সুরক্ষা দফতরের আধিকারিকরা স্কুলে গিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেন। স্কুলের থেকে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মানবাধিকার কমিশন। উল্লেখ্য, শিক্ষা দেশের সব শিশুর অধিকার। প্রাথমিক স্তরে শিক্ষার প্রসার বাড়াতে নানা ধরনের প্রয়াস করছে কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news