নিজস্ব সংবাদদাতা
ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার চার দুষ্কৃতী। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলী থানার পুলিশের যৌথ অপারেশনে কুলতলী থানার মাতলা নদীর পাশে গোপালগঞ্জ পঞ্চায়েতর ঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদিন গোপন সূত্রে পুলিশ খবর পায় একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ গোপালগঞ্জ পঞ্চায়েত ঘাটে অপেক্ষা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ কুলতলী থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় ওই ঘাটে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চার-পাঁচজন জন দুষ্কৃতী পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বাকি চারজন।
ধৃতদের নাম আকবর আলী গাজী, এমডি আশিকুর রহমান, ইসমাইল সর্দার ও মহম্মদ আনোয়ার হোসেন। পুলিশ সূত্রে খবর ধৃত চার জনেরই বাড়ি বাংলাদেশর সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন জায়গায়। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতের সুন্দরবন এলাকায় ঢুকে প্রথমের দিকে ইঁটভাটা সহ বিভিন্ন জায়গায় কাজের নাম করে থাকতে শুরু করে তারা। তারপরেই বড় কোনও ডাকাতি করে আবার বাংলাদেশে পালিয়ে যায় এরা। ধৃতদের কাছে থেকে পুলিশ চারটি লং রেঞ্জ রাইফেল ও দুটি একনলা বন্দুক সহ মোট আঠারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news