Breaking News
Home / TRENDING / আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট, রয়েছেন মুখ্যমন্ত্রীর মতো হেভিওয়েটরা

আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট, রয়েছেন মুখ্যমন্ত্রীর মতো হেভিওয়েটরা

নিজস্ব প্রতিবেদন:

 

আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় লড়াই করছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, রাজ্য বিধানসভার স্পিকার দীনেশ ওঁরাও, প্রাক্তন খাদ্যমন্ত্রী সরযূ রায় এবং বিজেপির রাজ্য সভাপতি লক্ষণ গিলুয়ার মতো বড় নেতারা।

 

আজ দ্বিতীয় দফার ৪৮ লক্ষ ২৫ হাজার ভোটারের বেশি মানুষ ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন। এই দফায় মোট ২৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এই দফায় বেশ কয়েকটি আসন মাওবাদী অধ্যুষিত। ওই আসনে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।   ঝাড়খণ্ডে ৩০ নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। মোট ৫ দফায় ভোট হবে ঝাড়খণ্ডে। শেষ দফার ভোট হবে ২০ ডিসেম্বর। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। 

 

জামশেদপুর পূর্ব থেকে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাঁরই মন্ত্রিসভার প্রাক্তন সদস্য নির্দল প্রার্থী সরযূ রায়। চক্রধরপুর আসনে রাজ্য সভাপতি লক্ষণ গিলুয়ার বিরুদ্ধে লড়াই করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুখরাম ওঁরাও। এর আগে সুখরাম ওই আসনে প্রাক্তন বিধায়কও ছিলেন। এছাড়া ওই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বিধায়ক শশী ভূষণ সামাদ ও অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের রাম লাল মুন্ডে। তাই এই আসনের দিকে চোখ রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। এমনকি এই আসনটি জিতলে নতুন জেলা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।  

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *