ওয়েব ডেক্স :
বারবার মিথ্যে বলছে পাকিস্তান। তা আবার প্রমাণিত হল। শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে প্রচন্ড নির্যাতন করেছে পাকসেনা। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন অভিনন্দন। দীর্ঘ ৪৮ ঘন্টায় অনেক বিতর্কের পর দেশে ফিরেছেন অভিনন্দন। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁকে ভারতের হাতে তুলে দেয় ইসলামাবাদ। এরপরই একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। সেখানে দেখা যাচ্ছে, পাক সেনাবাহিনীর প্রশংসা করছেন অভিনন্দন। সম্ভবত প্রবল মানসিক চাপ দিয়েই এই ভিডিওটি রেকর্ড করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর মিলেছে। এএনআই এর টুইট থেকে জানা যাচ্ছে, “পাকিস্তান অভিনন্দনের উপর শারীরিক অত্যাচার করেনি ঠিকই। কিন্তু অভিনন্দনের উপর প্রবল মানসিক অত্যাচার চালানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে পাকিস্তান থেকে ভারতে আসেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপর থেকেই তার শারীরিক অবস্থা স্বস্তিকর ছিলনা। তাই এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ তার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news