Breaking News
Home / TRENDING / শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হল ভারভারা রাওকে

শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হল ভারভারা রাওকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভীমা কোরেগাঁও মামলার অভিযুক্ত কবি ভারভারা রাওকে হাসপাতালে ভর্তি করা হল। জানা গিয়েছে, সোমবার রাতে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তেলেগু কবিকে। 

গতকাল তালোজা জেলে থাকা অবস্থায় তাঁর শারীরিক সমস্যার অবনতি হয়। এর পরই জেল কর্তৃপক্ষ রাওকে হাসপাতালে ভর্তি করেন। বেশ কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের লোকজন। কবিকে জেলের হাসপাতাল ছাড়া অন্যত্র ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছিল পরিবারের তরফ থেকে।

নকশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৮ সালের নভেম্বর মাসে ভারভারা রাও সহ কয়েকজনকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। 

 

বিস্তারিত আসছে…………

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *