চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠে এলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই দৌড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন সিলিকন ভ্যালির মালিক এলন মাস্ককে। সঙ্গে পিছনে ফেলেছেন অ্যালফাবেটের অন্যতম কর্ণধার ল্যারি পেজকেও। তাঁর আর্থিক প্রতিপত্তিশালী এগিয়েছে গুগল সংস্থার কর্ণধারকেও। লকডাউনের মারে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, তখন একের পর এক সম্পত্তি বৃদ্ধির নজির গড়ে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার। বিশ্বজুড়ে আর্থিক পরিস্থিতি যখন সংকটে তখন নতুন নতুন পালক তাঁর মুকুটে সংযোজিত হচ্ছে রোজ। ব্লুমবার্গ বিলিয়নের (Bloomberg Billionair)-এর সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ৬৩ বছর বয়সী এই ভারতীয় এই শিল্পপতির। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭২.৪ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা।
প্রসঙ্গত, সোমবারই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। শেয়ারের এই দাম বৃদ্ধির ফলে একদিনেই আম্বানির সম্পত্তি বেড়েছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকা। ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিও’র রেকর্ড অর্থের চুক্তির পরই এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা পান মুকেশ আম্বানি। রেকর্ড ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে ফেসবুক (Facebook) রিলায়েন্স জিও’র (Reliance Jio) ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয়। উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝিই রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেনজিরভাবে নিজেদের ঋণমুক্ত বলে ঘোষণা করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news