ঈশানিকা ভোরাই
মাস খানেক আগে বিজেপি সভাপতি অমিত শাহের বীরভূম সফরের সময় যে ভুলটা করেছিলেন ওই জেলার তৃণমূল নেতৃত্ব, ঠিক একই ভুল কী নরেন্দ্র মোদীর সফরের সময় আবার করলেন তৃণমূলের মেদিনীপুর জেলা নেতৃত্ব! আসলে বিজেপি জুজু কি ক্রমশঃ জাঁকিয়ে বসছে তৃণমুলের ঘাড়ে? তাই কি অমিত শাহ্ এর পর মোদির সমাবেশের সময়ও মেদিনীপুর ছাপিয়ে দিদির কাট-আউট লাগাতে হল! এই প্রশ্ন এখন দলেরই একাংশের মনে। তৃণমূল নেতাদের কাণ্ড কারখানা দেখে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত কটাক্ষ করলেন মেদিনীপুরের সভামঞ্চ থেকে। মোদির কথায়,’দিদিকে ধন্যবাদ। আমাকে স্বাগত জানানোর জন্য।’ যদিও তৃণমূলের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে যে ২১শে জুলাই এর শহিদ দিবসের জন্যই নাকি তৃণমূল নেত্রীর এত কাট-আউট লাগানো হয়েছে। প্রশ্ন উঠছে ২৫তম বর্ষের ২১ জুলাই কি এবার ধর্মতলার পরিবর্তে মেদিনীপুরে হবে ! তাই কী তৃণমূল নেত্রীর কাট-আউট দিয়ে ছেয়ে ফেলা হয়েছে পুরো শহরটাকে! তাও আবার প্রধানমন্ত্রীর সফরের আগে আগেই। প্রশ্নের পিছনে কারণ হিসাবে বিজেপি নেতৃত্ব যা বলছে তা এরকম, যদি সত্যিই ২১শেষ জুলাই এর সমর্থনেই এই কাট-আউট লাগানো হয়ে থাকে তাহলে সেখানে ২১ জুলাই এর উল্লেখ নেই কেন? পাশাপাশি তাদের আরও বক্তব্য যে, সারা রাজ্যের অন্য কোনও জেলায় তো দিদির এত কাট-আউট লাগানো হয় নি। তাহলে কী প্রধানমন্ত্রীর কাছেই ধরা পড়ে গেলেন তৃণমূল নেতৃত্ব! তাই তড়িঘড়ি ২১ জুলাই এর আড়াল নিতে হচ্ছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news