Breaking News
Home / TRENDING / হাবড়ায় তৃণমূল কর্মীর মৃত্যু

হাবড়ায় তৃণমূল কর্মীর মৃত্যু

নীল বণিক

হাবড়া এলাকায় নির্বাচন শেষে বিজেপি ও শাসক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৮টা নাগাদ হাবড়ার যশুর বমিহাঁটি এলাকার ঘটনা । হাবড়ার এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল উজ্জ্বল শুর (৪২ )নামে এক তৃণমূল কর্মীর । পেশায় উজ্জ্বল ইঁট বালির ব্যবসা করত।  গুরুতর জখম অবস্থায় তাঁকে হাবড়া হাসপাতালে আনা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্তে হাবড়া হাসপাতালে পৌঁছন উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী ।এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *