Breaking News
Home / TRENDING / শহীদ দিবস তৃণমূলের মেকি সমাবেশ : মুকুল রায়

শহীদ দিবস তৃণমূলের মেকি সমাবেশ : মুকুল রায়

নিজস্ব সংবাদদাতা, মালদা

একদিন ‘নো আইডেন্টিটি, নো ভোট’ এই দাবি নিয়ে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন। শনিবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করার কোনও নৈতিক অধিকার নেই। আজ যেটা হচ্ছে এটা মেকি সমাবেশ। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মালদায় সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুকুল রায়। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় বিজেপি থেকে জয়ী অনেক জনপ্রতিনিধিরা তৃণমূলে যোগ দিচ্ছে, সাংবাদিকদের এই প্রশ্নে মুকুল রায় বলেন পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তার জেরেই এই ঘটনা ঘটছে। তিনি শাসক দলকে আরো কটাক্ষ করে বলেন তৃণমূল সিপিএমের থেকেও খারাপ, চোর তাড়াতে ডাকাত ডেকে আনা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *