নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
এর আগে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। তখন তৃণমূল বলেছিল তাঁদের ডাস্টবিনে ফেলে দেওয়া নোংরা বিজেপি ঘরে তুলেছে। এবার সেই তৃণমূলকেই পাল্টা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ঋতব্রতর তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বললেন,‘আমাদের ফেলে দেওয়া নোংরা তৃণমূল ঘরে তুলেছে। দলের আবর্জনা নর্দমায় ফেলে দেওয়া আবর্জনাগুলো তৃণমূল ও অন্য দলে যাচ্ছে। দল ছোট হলে হোক,বিজেপি বা তৃণমূলের সঙ্গে সংযোগকারীদের কোনও ভাবেই দলে রাখা হবে না। সূর্যকান্ত জানান, ইতি মধ্যে প্রায় ৫০ জন দলের নেতা-কর্মীকে চিহ্নিত করে সদস্যপদ বাতিল করা হয়েছে। দলীয়ভাবে তদন্ত চলছে এবং চিহ্নিত করার প্রক্রিয়া জারি রয়েছে বলে তিনি জানান।অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি কে সঙ্গে নেওয়া যাবে না বলে পুরুলিয়ায় জানিয়ে দিলেন সূর্যকান্ত। একই সঙ্গে তিনি জানালেন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে বিরাট মঞ্চে সামিল করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে সিপিএম। শনিবার, দলের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সভা শেষে এই কথা জানান, পলিটব্যুরোর এই সদস্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news