Breaking News
Home / TRENDING / ১৪ দিন ধরে মৃত্যু গহ্বরে ১৫ জন, নিষ্কর্মা কর্তৃপক্ষ, এখনই জানুন ক্লিক করে

১৪ দিন ধরে মৃত্যু গহ্বরে ১৫ জন, নিষ্কর্মা কর্তৃপক্ষ, এখনই জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

প্রশাসনের অবহেলার জেরে ১৪ দিন পরেও উদ্ধার করা গেল না মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ের কান কয়লা খনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকদের। জল না কমায় বহুবার চেষ্টা করেও আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে পারেনি উদ্ধারকারীরা। বুধবার এনডিআরএফের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে খনির ভেতর কিছুটা দূর যাওয়ার পরই দুর্গন্ধ পান। ফলে অঘটনের আশঙ্কাই করছেন তাঁরা। জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর, কয়লা খনিতে খননের সময় আচমকাই পাশের লাইতিন নদী থেকে জল ঢুকে পড়ে খনিতে । সরু খনিতে আটকে পড়েন ১৫ জন শ্রমিক। উদ্ধার কাজে নেমেই এনডিআরএফের তরফে দুটি ২৫ হর্স পাওয়ারের পাম্প এনে জল বের করার চেষ্টা করলেও তাতে সফল হননি। ফলে স্থানীয় প্রশাসনের কাছে ১০টি হর্স পাওয়ারের পাম্পের আবেদন করে এনডিআরএফ। কিন্তু বড়দিন ও বর্ষ বরণের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসনের টনক নড়েনি আজও। পলে জোগার হয়নি শক্তিশালী পাম্প। বুধবার পর্যন্ত অত্যন্ত সরু খনি গহ্বরে ৭০ ফুট গভীর জল ছিল বলে জানিয়েছেন এনডিআরএফের কর্মীরা । আপাতত ৩টি হেলমেট ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। কোনও খোঁজ মেলেনি শ্রমিকদের। এতদিন ধরে খনিতে আটকে থাকা শ্রমিকদের জীবন্ত উদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে উদ্ধারকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *