Breaking News
Home / TRENDING / শবরীমালা নিয়ে রাহুলের মন্তব্যে জল্পনা

শবরীমালা নিয়ে রাহুলের মন্তব্যে জল্পনা

 

ভাস্কর মান্না

কেরলের শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশাধিকার দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র মহিলাদের সমানাধিকারের প্রসঙ্গে এই রায় দিয়েছিলেন।গত বছর ২৯শে সেপ্টেম্বর ওই রায়ের পর বিজেপির কেন্দ্রীয় নেতারা চুপ থাকলেও,কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এই রায়কে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মহিলাদের সমানধিকারেই তাঁরা বিশ্বাসী। কিন্তু তখন রাহুলের এই মন্তব্যে অখুশি ছিল কেরলের প্রদেশ কংগ্রেস। তাঁরা শবরীমালা নিয়ে দলের হাইকমান্ডের নির্দেশ না মেনে আন্দোলন চালিয়ে গিয়েছিল।

অবশেষে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পাশে দাঁড়াল কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন দুবাইয়ে এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, পরম্পরাকে এত সহজে অবজ্ঞা করা যায় না। তিনি আরও বলেন,”শবরীমালা নিয়ে এক তরফা অবস্থান নেওয়া সম্ভব নয়। বিষয়টা যথেষ্ট জটিল। মহিলাদের সমানাধিকার থাকা উচিৎ, এটাও যেমন সত্যি, তেমনই পরম্পরাও রক্ষা করা দরকার।” রাহুলের কথায়, এটা ভাবাবেগের প্রশ্ন,রায়ের পর আমার মন্তব্য ছিল ব্যক্তিগত। এরপরই প্রশ্ন উঠছে, লোকসভা ভোটের আগে কেরলের হিন্দু ভাবাবেগকে কাজে লাগাতেই কী রাহুলের এই ভোলবদল? কারণ এর আগেও রাজস্থান, মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের পূর্বে হিন্দুদেরকে নিজেদের কাছে টানতে রাহুল হোমযজ্ঞ করেছিলেন, নিজেকে পৈতেধারী ব্রাহ্মণ বলে অ্যাখা দিয়েছিলেন।

তবে রাহুলের এই মন্তব্যের পরেই দলের প্রধান নেতা এ কে অ্যান্টনি কেরলে গিয়ে প্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করে রাহুলের মতামত জানিয়েছেন। তারপরেই নতুন করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে প্রদেশ কংগ্রেস। এই প্রসঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথায়, “ সামনে লোকসভা ভোট আসছে, তাই রাহুলের মানুষের ভাবাবেগের কথা মনে পড়েছে। কেন্দ্রে সিপিএমের সঙ্গে বন্ধুত্ব করছে আর এখানে সিপিএমএর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছে দলকে।”

রাহুলের এই মন্তব্যে অস্বস্তিতে সিপিএমের কেন্দ্রীয় নেতারাও। তাঁদের মতে, যেখানে সারা দেশে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সিপিএম , সেখানে কেরলে কংগ্রেসের এই বিক্ষোভ বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপিকে। এদিন কংগ্রেসকে কটাক্ষ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক কেডিয়ারি বালকৃষ্ণের প্রশ্ন করেন, “ আদালতের নির্দেশে মহিলাদের সমানাধিকার নিশ্চিত করা অপরাধ? এ বার জানতে চাইব, সনিয়া গাঁধীও কি একই কথা মনে করেন?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *