ওয়েব ডেস্ক
উত্তর প্রদেশে বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টির জোটকে শুভেচ্ছা জানালেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। রবিবার রাতেই লখনৌয়ে মায়াবতীর সঙ্গে দেখা করেন তেজস্বী। তিনি বলেন, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সবসময় বিজেপিকে হারাতে স্থানীয় দলগুলির মধ্যে জোটের পক্ষপাতি ছিলেন। ‘বুয়াজী’র সঙ্গে দেখা করে বেরিয়ে তেজস্বী সাংবাদিকদের বলেন, বুয়া-ভতীজার জুটি বিহার ও উত্তর প্রদেশে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দেবে। উল্লেখ্য, সম্প্রতি উত্তর প্রদেশে জোট গঠন করেছে বসপা ও সপা। দুজনেই ৩৮টি করে আসনে লড়বে বলে জানিয়েছে। তবে কংগ্রেসকে এই জোটের বাইরে রাখলেও রায়বেরেলী ও আমেঠীর আসন কংগ্রেসের জন্য ছেড়েছে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news